ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন।
এর আগে, অস্ত্র আইনে মঞ্জুর সাত দিন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঞ্জুসহ তার গাড়ি চালক সাজ্জাদ হোসেনের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ। আসামি পক্ষের আইনজীবী ওয়াজি উল্লাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় মঞ্জুর পাঁচ দিন এবং মদকের মামলায় মঞ্জু ও তার গাড়িচালক সাজ্জাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।