বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলার আমবাড়ী এলাকাবাসী মাদকদ্রব্য বন্ধের দাবী জানিয়ে আমবাড়ী মহাসড়কে ঘন্টাব্যাপি মানব বন্ধন কর্মসূচি পালন করে। চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আবদুর সবুজ শাহ্ নেতৃতে প্রসাসনের দৃষ্টি আকর্ষণ করার লক্ষে ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় আবদুর সবুজ শাহ্ বক্তব্যে বলেন, সরকার মরণ নেশা মাদক বন্ধে সকলকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন। আমবাড়ী বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে। এই মাদকের নেশায় পড়ে যুব সমাজ ধ্বংশ হয়ে যাচ্ছে। এই মাদক এখনই বন্ধ করতে হবে। তা না হলে আপনার আমার পরিবারের লোকেরা মাদকে অসক্ত হয়ে পড়বে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলার নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক মোঃ মুন্না চৌধরী, ১০ নং পুন্টি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানু রহমান, ৭ নং মোস্তফাপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি নূরে মোহাম্মাদ, সাধারণ সম্পাদক মুকাব্বের হোসেন মন্টু, ৭ নং মোস্তফাপুর ইউপির চেয়ারম্যান মোঃ ছাবেনুর আলম। দিনাজপুর ১১৬৭ মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আমবাড়ী শাখার শাহ্ নেওয়াজ আলী, আমবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহামন, আমাবাড়ী বহুমূখী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফরহাদ আলম, আমবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলী শাহ্, আমবাড়ী বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু রায়। এলাকাবাসীর আয়োজনে এই মানব বন্ধন কর্মসূচি ঘন্টাব্যাপি পালন করা হয়।