রাজস্ব খাতে চাকুরী অন্তর্ভুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে নকল নবিশ এসোসিয়েমনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এ ধনের নজির বাংলাদেশে নেই। অথচ আইন মন্ত্রণালয় নকল নবিশদের চাকুরী স্থায়ীকরণ করা হবে বলে জাতীয় সংসদে আইনমন্ত্রী সংসদকে জানিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত চাকুরী স্থায়ীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবীশ) অ্যাসোসিয়েশনের দাবী দ্রুত প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পরিবার পরিজন নিয়ে বর্তমানে নকল নবীশরা মানবেতর জীবন যাপন করছেন।
গতকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবীশ) অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নকল নবীশদের চাকুরী স্থায়ী করনের দাবীতে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবীশ) অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজমুন নাহার ছন্দার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবীশ) অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় সভাপতি হর্য বর্ধন রায়, বিভাগীয় নেতা তাছিকুর রহমান রিগান, রবিউল ইসলাম রিপন, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহজাহান, কোষাধ্যক্ষ তপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, সদর উপজেলা শাখার সভাপতি রণজিৎ কুমার রায়, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুজ্জোহা লিটু, হাকিমপুর উপজেলার সভাপতি মোঃ মমিনুল ইসলাম বাবু, বিরল উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি রাশিদা পারভীন প্রমুখ।