বৃহস্পতিবার জোনাল সেটেলমেন্ট অফিস এর আয়োজনে দিনাজপুর জোনের বিভিন্ন মৌজার রেকর্ড ও নকশা জরিপ বিভাগ কর্তৃক জেলা প্রশাসক এবং জাজশিপের নিকট হস্তান্তর করা হয়।
আনুষ্ঠানিকভাবে জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ শামসুল আজম- খানসামা উপজেলা, বিরামপুর উপজেলা, হাকিমপুর উপজেলা, কাহারোল উপজেলা, বীরগঞ্জ উপজেলার ২৮টি মৌজর রেকর্ড ও নকশা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম এর নিকট হস্তান্তর করেন। এ সময় রেকর্ড রুমের ডেপুটি কালেক্টর সামসুজ্জাহান কনক সহ খানসামা উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মাহফুজার রহমান, বিরামপুর উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আবদুল মান্নান, হাকিমপুর উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ জুলফিকার আলী, কাহারোল উপজেলার সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ ইমদাদুল হক ও বীরগঞ্জ উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ মনসুর আলী উপস্থিত ছিলেন।