বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত লড়াই সংগ্রামের গৌরবময় ঐতিহ্য নিয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বিকাল ৪টায় কালিতলাস্থ পৌর মার্কেটে জাসদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীটির নেতৃত্ব দেন জেলা জাসদের সভাপতি বিশিষ্ট আইনজীবী এ্যাড. লিয়াকত আলী ও জেলা জাসদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহিদুল্লাহ। বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহর জাসদের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, জাসদ ছাত্রলীগের সভাপতি মাহবুব সাধারণ সম্পাদক বাধন মহন্ত জেলা নারী জোটের সভাপতি এলমা লতিফ শিল্পী, সাধারণ সম্পাদক সুবর্ণা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর শ্রমিক নেতা মোঃ মাজেদুর রহমান, তৈয়ব আলী প্রমুখ।
র্যালীর উদ্বোধন করতে গিয়ে এ্যাড. লিয়াকত আলী বলেন, সুশান প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক। নেতাকর্মীদের সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে বলিষ্ট ভূমিকা রাখার আহবান জানান।