ক্যাম্পাস থেকে শুরু করে ঘরে ও বাহিরে সর্বত্র যৌন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা ও শিক্ষাঙ্গনসহ সারাদেশে দুর্নীতি এবং দখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আহবান জানিয়ে দুর্নীতি ও ধর্ষণ বিরোধী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র ফেডারেশনের জেলা কমিটি আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সমাবেশে ছাত্র ফেডারেশনের সদস্যদেরকে অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।
ছাত্র ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, গণসংহতি আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু, ঢাবি ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, জেলা সদস্য শাকিবুল ইসলাম শাফিন, রাইদুল ইসলাম সাকিব জাবের হোসেন প্রমুখ।