শিক্ষার্থীদের মধ্যে সততার অভ্যাস গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের পূর্ব জোতরঘু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও গোলাপগঞ্জ ক্লাস্টার প্রধান নাজিম উদ্দিনের তত্ত্বাধানে মুক্তিযুদ্ধ কর্নার ও বিক্রেতা বিহীন ‘সততা স্টোর’ এর উদ্বোধন করা উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এরশাদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলা কান্ত সেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।