দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালত ৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে। বুধবার সন্ধ্যায় শহরের নতুন বাজার শহীদ মিনার সড়কে বস্ত্র ব্যবসায়ী নাজমুল বিশ্বাস রনি, ইউনুছ আলী , বিশু , আ: সালাম , মো: বাবু মাসুদ পারভেজ, রেজভী আলম ও মইন উদ্দীনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী। সরকারী কাজে বাধা দেয়ার অপরাধে শহীদ মিনার সড়কে রেলওয়ে ওভারব্রীজ জামে মসজিদ সংলগ্ন বস্ত্র ব্যবসায়ী নাজমুল বিশ্বাস রনিকে ৫শ’ টাকা এবং অন্যান্যের গণউপদ্রব করার অপরাধে প্রত্যেককে ৫শ’ টাকা করে ঘটনাস্থলেই জরিমনা করেন ভ্রাম্যমান আদালতের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী।
অপরদিকে, বিকেল সাড়ে ৫টায় শহরের আমীরগঞ্জ সড়কে গণউপদ্রব করার অপরাধে ভাংড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজকে ২ হাজার টাকা, রেজভী আলম ও মইন উদ্দীনকে ৫শ’ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান। এ সময় পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মো: মোখলেছুর রহমানসহ একদল পুলিশ ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন।