২০০৭ সালে টেস্ট অভিষেকের পর থেকে ২০১৯ অব্দি সাকিব আল হাসান টেস্ট খেলেছেন ৫৬ টি। ১২ বছরে ৫৬ টেস্ট, গড়ে প্রতি বছরে ৪.৬৭ টি টেস্ট খেলেছেন সাকিব। বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলেনা এই অভিযোগ করেন অনেকেই। অথচ নিষেধাজ্ঞায় সাকিব যে সময়টা মাঠের বাইরে থাকবেন সেই সময়ে বাংলাদেশ খেলবে ১৩ টি টেস্ট। যার ১১ টিই আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের। সাকিব মাঠের বাইরে থাকার সময়ে সবচেয়ে বেশি টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ১৩ বছরে ৭৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। আর সাকিবের নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২০ টির মতো!
সাকিবকে ছাড়া বাংলাদেশ খেলবে যত ম্যাচঃ
২০১৯, নভেম্বরঃ
ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ (ভারতের বিপক্ষে)
২০২০, জানুয়ারি-ফেব্রুয়ারিঃ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ (পাকিস্তানের বিপক্ষে)
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
২০২০, মার্চঃ (হোম সিরিজ)
জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
২০২০, মে-জুনঃ
আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ টি ওয়ানডে
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি
২০২০, জুনঃ (হোম সিরিজ)
টেস্ট চ্যাম্পিয়নশপের ২ ম্যাচ (অস্ট্রেলিয়ার বিপক্ষে)
২০২০, জুলাইঃ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে)
২০২০, আগস্টঃ (হোম সিরিজ)
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ (নিউজিল্যান্ডের বিপক্ষে)
২০২০, অক্টোবরঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।