মুলাদীতে পাওনা টাকা চাওয়ায় দোকান মালিকের ওপর চালিয়ে ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল ৫টার দিকে মুলাদী পৌর সদরের মামুন সিনেমা হল এলাকার মনিকা মিষ্টান্ন ভান্ডারে এ হামলা ঘটনা ঘটে। দোকান মালিক আঃ মজিদ রাঢ়ি জানান চরডিক্রী গ্রামের গনি হাওলাদারের ছেলে বাপ্পী হাওলাদার তার দোকান থেকে বিভিন্ন সময় বাকীতে মিষ্টি ও নাস্তা নেয়। তার কাছে প্রায় দের হাজার টাকা পাওনা রয়েছে। বুধবার বিকালে বাপ্পী হাওলাদার তার বন্ধুদের নিয়ে নাস্তা করে টাকা না দিয়ে বের হতে চাইলে দোকান মালিকের ছেলে আসাদুল হক আসাদ তার কাছে পূর্বের পাওনা টাকা দাবী করে। এতে বাপ্পী ক্ষিপ্ত হলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার সূত্রধরে বাপ্পী ও মিজান হাওলাদারের নেতৃত্বে শাহাদাৎ হাওলাদার, ইউসুফ আকন, মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, রাসেলসহ ১৫/২০ জনের একটি দল দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মনিকা মিষ্টান্ন ভা-ারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আসাদকে বেধরক পিটিয়ে মারাতœক আহত করে। আসাদকে রক্ষা করতে আসলে হামলাকারীরা দোকানের কর্মচারী মোঃ সেলিম, নূরুল ইসলাম, জানে আলম, রাজ্জাক, ইব্রাহীম, মিজান সিকদার, ইলিয়াস ফকিরকে পিটিয়ে মারাতœক আহত করে। হামলাকারীরা মনিকা মিষ্টান্ন ভা-ারের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙ্গচুর করে এবং দোকানে থাকা লক্ষাধিক টাকা, আসাদের মোবাইল সেট, স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল লুট করে। সংবাদ পেয়ে মুলাদী থানার ইনচার্জ জিয়াউল আহসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। ঘটনার পর থেকে হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে বাপ্পী হাওলাদার পাওনা টাকার বিষয়টি অস্বীকার করে বলেন মজিদ রাঢ়ি মুলাদী বাধের উপর সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করছে। ভবন নির্মাণের প্রতিবাদ করায় মজিদ রাঢ়ির লোকজন তাদের ওপর হামলা চালিয়ে ২জনকে আহত করেছে এবং হামলার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই তাদের বিরুদ্ধে দোকানে হামলার অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান দোকানে হামলা ও ভাঙ্গচুরের ঘটনার পর পরই অতিরিক্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।