সাতক্ষীরার তালায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’ স্লোগান সামনে রেখে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব তালার কৃতী সতœান অশোক কুমার বিশ^াস। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক, তালা থানার কর্মকর্তা ইনচার্জ মেহেদী রাসেল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মোজাফ্ফর রহমানসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর অগে প্রধান অতিথি তালা উপজেলার কুমিরা মহিলা কলেজ ক্যাম্পাস সংলগ্ন ডাকঘরটি উদ্বোধন করেন এবং কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়,কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামকাটি বিএম কলেজ পরিদর্শন করেন।