দেবহাটা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবসে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সবাল ১১ টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, আইডিয়াল, সাস, জাগরণী ফাউন্ডেশন, উত্তরন ও অন্যান্য এনজিও’র সহযোগীতায় এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেট, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা ও সাসের কর্মকর্তা শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, সমবায় কর্মকর্তা আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।