দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “ইঁদুর নিধন অভিযান” ২০১৯ এর উদ্বোধন করা হয়। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান অতিথি কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা রাজিব কুমার বাগচি ও একটি বাড়ি একটি খামার এর সমন্বয়কারী সবুজ চন্দ্র রায়। অনুষ্ঠান শেষে ইঁদুর নিধন উপলক্ষে ৪জন কে পুরস্কার দেওয়া হয়।