জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ কোন দিনই স্বাধীন হত না উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মদের বেশি বেশি করে জাতির জনকের আদর্শ লালন করে এ দেশকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হবে।
হুইপ স্কাউটসদের উদ্যোশ্যে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে দাড়াতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও মানবতার প্রতি দায়িত্ববোধ সমুন্নত রাখতে হবে। স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য স্কাউট আন্দোলনকে তরান্বিত করতে অভিভাবক ও স্কাউট লিডারসহ সকলের প্রতি আহ্বান জানান।
সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মল্লিকপুরগ্রামে বঙ্গবন্ধুর সোনার বাংলা দ্বিতীয় আঞ্চলিক ক্যাম্পুরী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ক্যাম্পুরী চীফ ও কমিশনার মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শরিফুল ইসলাম, আঞ্চলিক উপকমিশনার (গ্রোথ) ও চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, আঞ্চলিক উপ কমিশনার (উন্নয়ন) ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম প্রধান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্কাউটস এর কমিশনার মাতলুবুল মামুন প্রমুখ।