সোমবার বেলা ১১টায় জেলার বীরগঞ্জ পৌরসভার আয়োজনে বীরগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল স্থাপনে মতবিনিময় সভা হয়। পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ডায়াবেটিস হাসপাতালের জমিদানকারী আলহাজ¦ জাকারিয়া জাকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আজিজুল ইসলাম, আলহাজ¦ মাঈনদ্দিন আহম্মেদ, বিমল চন্দ্র দাস, অধ্যাপক আবু সামা ঠান্ডু, সাংবাদিক সিদ্দিক হোসেন, মোঃ নজরুল ইসলাম বুলু সহ আরো অনেকে। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, অতিশীঘ্রই ডায়াবেটিস হাসপাতালের নির্মাণ কাজ শুরু করা হবে।