দনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেঙ্গাতলী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ তোরাব আলী দুলাল (৫৮) রোববার দিবাগত রাত পৌনে ১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাদ আসর বিকেল সাড়ে ৪ টায় নিজ পারিবারিক কবরস্থানে নামাজে যানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা এবং চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চিরিরবন্দর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার, বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার রায় সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রতিবেশীগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য তিনি গত কয়েকদিন পূর্বে ২৪ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।