কিশোরগঞ্জের কটিয়াদী ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সোমবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আবদুর রহিম জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
ফাঁসি দন্ডপ্রাপ্ত একমাত্র আসামি মোহাম্মদ ওরফে খোকন(৩৫)। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হল তৈয়বুর রহমান(৫২), সম্রাট(২২), রোমান(২৮), আশ্রাব আলী(৪০), মজিবুর রহমান(৩৫) ও আরব আলী(৩২)। সেই সাথে প্রত্যেক আসামীকে কারাদন্ডের পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন বিচারক।
ঘটনার বিবরনে জানা যায়, রেলওয়ের টি.টি পদে চাকুরী দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা নেয় আসামীরা। দীর্ঘদিনেও চাকুরীর ব্যাবস্থা না করতে পারায় বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন গত ২০১১ সনের ২৭ মার্চ রাতে ভ্যান গাড়িযোগে করগাও বাজার হতে বাড়ি যাওয়ার পথে কৃষকলীগ নেতা মতিউর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় নিহতের ছেলে মো: রিয়াজ উদ্দিন গত ২৮/০৩/২০১১ ইং তারিখে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক এই রায় প্রদান করেন।