দেবহাটা কলেজের সভাপতি নির্ধারন ও অধ্যক্ষের বিদায়জনিত কারণে এবং কলেজের ২ জন সহকারী অধ্যাপক ও ওই কলেজের ১ অফিস সহায়ককে লাঞ্চিত করার ঘটনায় দেবহাটা কলেজের গর্ভনিং কমিটির এক সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালাম। এ সময় ওই সভায় কলেজ গর্ভনিং কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাঙগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কমিটির সদস্য নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, কমিটির সদস্যদের মধ্যে সাবেক অধ্যাপক আনিসুর রহমান, তপন কুমার ফটিক ও শফিকুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি আবু তালেব মোল্লা, আলমগীর হোসেন ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ওই সভায় আগামি ৬ নভেম্বর কমিটির পুনরায় সভা অনুষ্ঠিত হওয়া, আগামি ১২ নভেম্বর কলেজ অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালামকে বিদায় এবং একজন আইনজীবির পরামর্শ মোতাবেক কলেজের সভাপতি নির্ধারন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে সভা সূত্রে জানা গেছে। সভা সূত্র আরো জানায়ম কলেজের সকল বিষয়ে তদন্ত করার জন্য শেক ফারুক হোসেন রতনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আনিসুর রহমান, নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, তপন কুমার ফটিক ও আলমগীর হোসেন। এ ছাড়া কলেজের ২ জন সহকারী অধ্যাপক ও ওই কলেজের ১ অফিস সহায়ককে লাঞ্চিত করার ঘটনায়ও ওই কমিটির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে বৈঠক সূত্র জানায়।