আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বিবাহের তোড়জোড়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহ বন্দ করলেন ইউএনও মীর আলিফ রেজা।
বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে আদর আলী বিশ্বাসের ছেলে মান্নান বিশ্বাস তার স্কুল পড়-য়া মেয়ের বিয়ের আয়োজন করেন। জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহ বন্ধ করে দেন। অভিভাবকরা বিজ্ঞ আদালতকে লিখিত মুসলেকা দিয়ে মেয়ের বয়স ১৮বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় মহিলা বিষয়ক দপ্তরের ট্রেইনার শারমিন চৌধুরী, পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।