আশাশুনিতে কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি থানা পুলিশিং ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও কেক কাটা।
প্রথমে থানা চত্ত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ পরিদর্শক (ওসি) আবদুস সালামের সভাপতিত্বে ‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’’ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ওসি (তদন্ত) ইমারত হোসেন, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ, বড়দল ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, বড়দল কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক তরুন কুমার সানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী সহ থানা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।