আশাশুনিতে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
গোদাড়া গ্রামের মৃত আমিন উদ্দিন সরদারের পুত্রদের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয়েছে, তারা ৬ ভাই। তাদের বড় ভাই ডাঃ আনারুল হক বড় হওয়ায় পিতা তার নামে ৩০/৩৫ বিঘা জমি ক্রয় করেন। বাকী পুত্ররা ছোট হওয়ায় তাদের নামে ২ থেকে ৫ বিঘা করে জমি ক্রয় করেন। বড় ভাই আনারুল বৃদ্ধ ও মানসিক ভাবে অসুস্থ হওয়ার সুবাদে কেরামত আলি সরদারের পুত্র আমান উল্লাহর যোগসাজসে আনারুলের ৩ মেয়ে ও আমান উল্লাহ ২৫ বিঘা জমি লিখে নিয়েছেন। যে জমিতে আনারুলের অন্য ৫ ভাইরা এজমালি সম্পত্তি হিসাবে আপোষে প্রায় ৫০/৬০ বছর পাকা ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। সম্প্রতি আমান উল্লাহ তার ক্রয়কৃত জমি দখলের নামে থানা পুলিশে আবেদন করেন। দেখা যায় তার দাবীকৃত জমিতে তার বড় ভাই আছানুর পাকা ঘর বেধে বসবাস করছেন। জমি দখল নিতে না পেরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে চাঁদা বাজী ও অন্যান্য মিথ্যা অভিযোগ এনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছ (নং ২৫ তাং ২৩/১০/১৯) বলে দাবী করে তারা বলেন, খলিসানী মৌজায় তার ৮ বিঘা জমির মৎস্য ঘের নাই। চাঁদাবাজী, মাছ লুট, গুম খুনের হুমকীর কোন ঘটনাও ঘটেনি। পুলিশ মামলার আসামি প্রাক্তন মেম্বার রেজাউলকে মসজিদের বারান্দা হতে ও আলহাজ¦ শাহিনুরকে বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। রেজাউলকে বেদম মারপিট করার অভিযোগ এনে পরিবারের সদস্যরা বলেন, আমান উল্লাহ তার ভাই বোনদের ফাঁকি দিয়ে ইতঃপূর্বে নিজের পিতার কাছ থেকে জমি লিখে নিয়েছিল। তারা জমাজমির দ্বন্দ্ব আইন আদালতে নিস্পত্তি হোক, কিন্তু মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর হাত থেকে রক্ষা পেতে আইন আদালত ও প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। আমানের বড় ভাই আহসান জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী মামলা বাজ। সে ভাই বোনদের জমি ফাঁকি দিয়ে লিখে নেওয়ার প্রতিবাদ করায় ১৫-৪-১৭ তাং তাদের বিরুদ্ধে ০৯ নং মামলা করেছিল। এ মামলায়ও তাকে আসামি করে হয়রানী করা হচ্ছে। মামলার ১ নং স্বাক্ষী আবু বক্কর, আমানুল্লাহ তার পৈত্রিক ২ বিঘা জমির সাথে তার ৫ বিঘা জমি জবর দখল করে নিয়ে ঘের করছে। মামলার আরজিতে আনীত ১০ অক্টোবরের ঘটনা ও অভিযোগ সম্পর্কে তিনি কিছুই দেখেননি, জানেন না। তার সম্মতি না নিয়ে তাকে স্বাক্ষী করা হয়েছে। ২ ও ৩ নং স্বাক্ষী আলিম ও মোস্তাফিজুর জানান, চাঁদা দাবী, লুটপাটসহ যে ঘটনার অভিযোগ করা হয়েছে তা ঘটেনি বা তারা দেখেননি ও জানেননা। বাদীর স্বামী আমান উল্লাহ জানান,খলিসানী মৌজায় তিনি ঘের করে আসছেন। দাবীকৃত চাঁদা না দেওয়ায় মাছ লুট, মারপিট ও হুমকী ধামকী দেওয়ায় মামলা করা হয়েছে।