পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ২৬ই শে অক্টোম্বর শনিবার সকালে পাটকেলঘাটা থানা চত্তরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ এ র্যালী ও কেক কাঁটা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাটকেলঘাটা থানার কর্মকর্তা ইনচার্জ ওয়াহিদ মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা পাটকেলঘাটা পুলিশের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.শেখ আবদুস সামাদ,জেলা কৃষকলীগের সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান,তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ আবদুল হাই, কুমিরা ইউপি চেয়ারম্যান আবদুল আজিজুল ইসলাম.মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার পুলিশিং কমিউনিটি এর সাধারন সম্পাদক সাংবাদিক মফিদুল ইসলাম,শিক্ষক হোসনে আরা খানম। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম,কুমার ইন্দ্রজিত সাধু, প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন পাটকেলঘাটা থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ র্যালী পরবর্তী অলোচনা সভায় মাদক ও জংগী, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ যাতে কমিয়ে আনা যায় সেই বিষয়ে সাধারণ মানুষের সাথে খোলামেলা আলোচনা করেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন পাটকেলঘাটা থানা পুলিশের এস আই শাহাদাৎ হোসেন।