দেবহাটা উপজেলা সখিপুরস্থ সরকারী কেবিএ কলেজের নবগঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দ দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন। শুভেচ্ছা বিনিময় পরবর্তী মতবিনিময়ে ওসি বিপ্লব কুমার সাহা নবগঠিত ছাত্রলীগ নেতৃবন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কোন প্রকারের অনৈতিক কর্মকা-ে জড়িত না থেকে দেশ গড়ার কাজে সকলকে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়নকে সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার একটি সুখী সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সহযোগীতা করতে হবে। এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আমির হোসেন মিঠু, সাথারন সম্পাদক মিজানুর রহমান মাহি, যুগ্ম সাধারন সম্পাদক অন্তিক কুমার, সাংগঠনিক সম্পাদক আলআমিন হোসেন, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জারিফুল ইসলাম, সহ-সভাপতি রাকেশ কুমার আদী, সাধারন সম্পাদক তানভির রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।