সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক নারীকে ধর্ষনের অভিযোগে আসাদুজ্জামান সাগর (২৫) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের আনিছুর রহমানের ছেলে। শনিবার সকালে কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, এএসআই নুর আলী, এএসআই রকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ অক্টোবর রাতে তার বাড়ী থেকে আটক করেন। ওই যুবক নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় কলারোয়া থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।