দেবহাটা থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা বাজার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সড়ক সমুহ প্রদক্ষিন করে। পরে দেবহাটা থানার হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়্রাম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবদুর রউফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা থানার এসআই হেকমত আলী, এসআই আবু হানিফ, এসআই শ্যামাপ্রসাদ, এসআই প্রবীর দাশ, এএসআই দরবেশ আলী, এএসআই আবদুল জব্বার, এএসআই হানিফ হোসেন, এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল, এএসআই সুজিত বিশ্বাস, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ফেরদৌস, এএসআই আবদুল জব্বার, এএসআই রশিদুল ইসলাম, এএসআই শরীয়তউল্লাহসহ দেবহাটা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।