আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬টি মাটির রাস্তায় এইচ বি বি করণের জন্য টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ টেন্ডার অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি কুদ্দুসের বাড়ি হতে রুইয়ারবিল পশ্চিমাগামী ৭৫০ মিটার রাস্তা, কাদাকাটি ইউনিয়নের শাহনগর আজিজুল দফাদারের বাড়ির নিকট পিচের রাস্তার মুখ হতে বলাবুনিয়াগামী ৭৫০ মিটার মাটির রাস্তা, খাজরা ইউনিয়নের রাউতাড়া রাজবংশী পাড়া হতে নাকনা খেয়াঘাট পর্যন্ত ৭৫০ মিটার রাস্তা, আনুলিয়া ইউনিয়নের বাগালী চলমান এইচবিবি রাস্তা হতে আটানী বাগালী গামী ৭৫০ মিটার রাস্তা, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা মন্টু ঠাকুরের বাড়ি হতে খেড়-য়ারডাঙ্গা হযরত ফকিরের বাড়িগামী ৫০০ মিটার মাটির রাস্তা এবং শোভনালী ইউনিয়নের মজগুরখালী লতিপের বাড়ি হতে নূর আলির বাড়ি গামী ৫০০ মিটার মাটির রাস্তা ও বাঁকড়া মোড়ল পাড়া জামে মসজিদ হতে নাপতি বাড়ি ওয়াপদা পর্যন্ত ১০০০ মিটার মাটির রাস্তা এইচ বি বি করণের লক্ষ্যে টেন্ডার অনুষ্ঠিত হয়। টেন্ডার বক্স খোলা ও লটারি কার্যক্রম অনুষ্ঠানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, নির্বাচন কর্মকর্তা সাইদুল ইসলাম, টেন্ডার জমাদানকারী ঠিকাদারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।