আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মায়ের বকুনি খেয়ে ক্ষোভ ও অভিযানে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামে নিরঞ্জন রায়ের পুত্র কনক খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে এবারের এস এস সি পরীক্ষার্থী। তার মা পুজার জন্য ১০ হাজার টাকা গুছিয়ে রেখেছিল। কনক ঐ টাকা হতে ৫ হাজার টাকা নিয়েছিল কাপড় চোপড় ক্রয়ের জন্য। মা জানতে পেরে ছেলেকে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে এনিয়ে মা০ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষোভে ও অভিমানে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে কনক ঘরের আড়ার সাথে তুয়ালে বেধে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে। পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।