আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান। সভায় এসএপিপিও আবদুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, মাহরুফ হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী-১, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, প্রতাপ কুমার মন্ডল, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম ইসলাম, মুজিবর রহমান, এস এম আবদুল ওহাব, সুখদেব কুমার সাধু, মহিউদ্দিন গাজী-২, শিবপদ সরকার, গোবিন্দ লাল কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রোপা আমন মৌসুমে ক্ষতিকর পোকার উপস্থিতি, ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, আগাম রবি মৌসুমে শাকসবজি অবস্থা, বিভিন্ন প্রদর্শনীর অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।