আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে আবারো দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
বুধহাটা হাইস্কুলের সামনের মার্কেটে আশা জুয়েলার্স এর মালিক বুধহাটা গ্রামের নিরাপদ পাইনের ছেলে তপন পাইন প্রতি দিনের ন্যায় বুধবার রাত ৯টার দিকে দোকান তালাবন্দ করে বাড়িতে চলে যান। রাতের কোন একসময় চোরেরা দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে সিন্দুক ও আলমারীর তালা ভেঙ্গে মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পাশ্ববর্তী দোকানদার দোকানের তালা ভাঙ্গা দেখে মোবাইলে তপন পাইনকে খবর দেয়। তপন পাইন দ্রুত দোকানে গিয়ে দেখেন সাড়ে তিন ভরি স্বর্ণলঙ্কার সহ নগদ প্রায় ১লাখ ২৫ হাজার টাকা নিয়েগেছে। তবে আশা জুয়েলার্সের পাশের দোকান নিউ মোমিন সুজ দোকানের সিসি ক্যামেরায় চোর চক্রের একজন সদস্য দোকানের সামনের করিডোরে থাকা লাইটগুলো ভাঙতে দেখা গেছে বলে জানাগেছে। এমতাবস্থায় বুধহাটা বাজার এলাকায় আইন শৃঙ্খলা জোরদার এবং সংঘবদ্ধ চোরদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাজারের দোকানদার ও সচেতন এলাকাবাসী।