সততা ও নৈতিকতা চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ এবং রতনপর তারকনাথ বিদ্যাপীঠে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে ও সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ করেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মোঃ নাজমুল হাসান, কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এড. জাফরুল ইব্রাহিম ও স্কুলের ছাত্রী সুমাইয়া ইয়াসমিন। এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে ছাতা, খাতা, স্কেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
পরবর্তীতে বেলা ১২ টায় উপজেলার রতনপুর তারকনাথ বিদ্যাপীঠে সততা স্টোর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জিন্নাত আলীর সভাপতিত্বে সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশনের উপপরিচালক নাজমুল হাসান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবি) রাকিবুল ইসলাম, থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, সাতক্ষীরা জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, নির্বাহী সদস্য আলহাজ ডাঃ আবুল কালাম বাবলা, জেলা কমিটির সদস্য আবদুর রব ওয়ার্সি, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এ কে মুনছুর আহমেদ, সহ-সভাপতি সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।