মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ( সেসিপ)ট্রাঞ্চ-২ এর আওতায় প্যাকেজ নং জিডি-৩৯এর মাধ্যমে রাজিবপুর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১৭টি আইটেমের ১০১৮টি করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়। এতে প্রতিস্কুল ৫ লক্ষ টাকা মূল্যের অনুদান পেলেন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজিবপুর উপজেলা মাধ্যমিক অফিস থেকে ওই যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান,একাডেমিক সুপারভাইজার মো: গোলাম কিবরিয়া,সবুজবাগ দাখিল মাদ্রাসার সুপার মো: আজিজুল হক, সাদাকাত হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো;ফজলুর রহমান, নয়াচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল ইসলাম বকুল,চরনেওয়াজি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিউল আলম শফি,রাজিবপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক,শিবের ডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ইদ্রিস আলী ও জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ। এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ে ১ জন গনিত ও ১জন করে বিজ্ঞান শিক্ষক উপস্থিত থেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি গ্রহণ করেন।