কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ৩ ইউনিয়নের ৮১৬ পরিবার জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় চর রাজিবপুর খাদ্য গুদাম থেকে এই চাল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো,ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন,রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল, চর রাজিবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস শাকুর ও চর রাজিবপুর মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সভাপতি আবদুল আজিজ সরকার ব্যাপারী প্রমুখ। জেলেরা যাতে সরকার ঘোষিত সময়ে মধ্যে মা ইলিশ মাছ না ধরে এজন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জেলেদের আপদ কালীন সময়ের জন্য এ চাল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।