কলারোয়ার চন্দনপুরে অসহায়দের মাঝে ১০টাকা কেজি দরের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। চন্দনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩শ’২৫টি কার্ডধারী ব্যক্তিদের মাঝে ১০ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণকালে কার্ডধারীসহ উপস্থিত ছিলেন দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা ও আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনা বেগম, চালের ডিলার বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, রবিউল ইসলাম রবি ও ইউপি সদস্য জাহানারা বেগম প্রমুখ।