বরিশালের বাকেরগঞ্জে লাখ টাকা ঘুষ না পেয়ে ইট ভাটার একজন শ্রমিককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনের পর বাকেরগঞ্জ থানার উপ-রির্দশক (এসআাই) মো. হাবিবুর রহমানের নানা অপকর্মের বিষয় মুখ খুলেতে শুরু করছে উপজেলার ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা বলছে, মাদক ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা, ইউনিয়ন পর্যায়ে দালাল সিন্ডিকেট, চাঁদা আদায়ের জন্য ক্যাশিয়ার নিয়োগ, মাদক মামলা দিয়ে নিরীহ জনগণকে জেল হাজতে প্রেরণ, বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ছোট বড় সব ধরণের যানবাহন থেকে মাসিক মাসোহারা আদায়সহ সব ধরনের অপকর্ম তার নিয়ন্ত্রনে।
সর্বশেষ বুধবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া বাজারে তথা কথিত অভিযানের নামে এলাকার নিরীহ ইটভাটার শ্রমিক মোঃ রিপন মাঝিকে আটক করে থানায় নিয়ে তার পরিবারের নিকট এক লাখ টাকা ঘুষ দাবি করে রাতভর দেন-দরবারের চেস্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করেন উপ-পরির্দশক মোঃ হাবিবুর রহমান। আটককৃত যুবক রিপন মাঝির কাছে ১০ পিচ ইয়াবা পাওয়ার কথা এজাহারে উল্লেখ করেন মামলার বাদী উপ-পরির্দশক হাবিবুর রহমান। ওইদিন বিকালে বোয়ালিয়ার শ্রমিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার মা ও স্ত্রী বলেন, রিপন কোনো দিন একটি বিড়ি বা সিগারেটও পান করেনি। তা সত্বেও পুলিশ তাকে ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেয়। রিপনকে আটক করে এক লাক্ষ টাকা ঘুষ দাবী করে। ঘুষের টাকা দিতে না পারায় মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করে এস আই হাবিবুর রহমান। সংবাদ সম্মেলন করে, ঘুষখোর অপকর্মের মূল হোতা এস আই হাবিবের সর্বচ্চ শাস্তি দাবী করেন।
১৯ সেপ্টেম্বর উপজেলার কলসকাঠী বাজারে একই রাতে ৭ টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। ওই বাজারে ডাকাতি হওয়ার এক মাসে আগে ঝালকাঠী থানার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম ডাকাতকে আটক করে উপপরিদর্শক মো. হাবিবুর রহমান। স্থানীয়রা বলছে, ইব্রাহিম ডাকাতকে শ্যামপুরের ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি নিয়ে সেখানে বসে ৬০ হাজার টাকা ঘুষের বিনিময় তাকে ছেড়ে দেয়। এনিয়ে এলাকায় ব্যাপক তোলপার সৃস্টি হয়। যদিও ইউপি সসদ্য রফিকুল ইসলাম তার মধ্যস্থতার কথা অস্বীকার করেন। প্রত্যক্ষদর্শী রশিদ মোল্লা বলেন, বিহারিপুর মোল্লা বাড়ির সামনে থেকে ইব্রাহিম ডাকাতকে আটক করেন এস আই হাবিব। ঘন্টা দুয়েকের মধ্যে তাকে ছেড়ে দেয়। শহিদ হওলাদার জানান, এসআই হাবিব ৫০ হাজার টাকা নিয়ে ইব্রাহিম ডাকাতকে ছেড়ে দেওয়ার ঘটনা এলাকার সবার জানে। গত ১২ সেপ্টেম্বর উপজেলার দুর্ধর্ষ ডাকাত বাবুল হাওলাদার দীর্ঘদিন জেল খেটে বরিশাল কারাগার থেকে মুক্তি পেলে ওইদিন রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বিশ^স্ত সুত্র জানায়, থানার এস আই হাবিব ওইদিন সারারাত ডাকাত বাবুলকে নির্যাতন করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার নিকট টাকা দাবি করে। কোন উপায় না পেয়ে বাবুলের পরিবার পরদিন বিকেলে ৫টায় এস আই হাবিবকে ৫০ হাজার টাকা দিয়ে থানা থেকে ছাড়া পায়। অভিযোগ রয়েছে থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল কালামের শেল্টারে সে যত অপকর্ম করে বেড়ায়। থানার অন্যান্য অফিসারাও যেন তার কাছে জিম্মি। এস আই হাবিব যত বড় অপরাধি করুক না কেন ওসি কালামের তাতে কিছু যায় আসেনা। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, এস আই হাবিব থানার ছায়া ওসি। থানার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই দিয়ে থাকেন এস আই হাবিব। তাছাড়া উপজেলায় অবৈধ টমটম, নছিমন, অটো গাড়ি, আলফা-মাহেন্দ্রা, মোটর সাইকেল স্ট্যান্ড থেকেও ওসির মাসিক মাসোহারা তোলেন এস আই হাবিব। কলসকাঠী এলাকার মোঃ খলিলুর রহমান বলেন, এস আই হাবিব থানায় যতদিন কর্মরত থাকবেন ততদিন সাধারণ মানুষের ঘুম হারাম হবে। আরও কতজন তার হয়রানীর শিকার হবে আল্লাহ জানেন। জানতে চাইলে এস আই হাবিব তার বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা অস্বীকার করেন। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেন, তিনি এস আই হাবিবের এসব অভিযোগের বিষয়ে অবগত নয়। তিনি বলেন, কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা পুলিশের কাজ নয়। সাংবাদিকেদের মাধ্যমে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগের বিষয়ে জানতে পেরেছেন। অভিযোগের সতত্য পেলে এস আই হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।