পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এবং জাকের পার্টির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রোববার দিনব্যাপী জেলার গৌরনদীতে পার্টির কেন্দ্রীয় মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টির সংযুক্ত আরব আমেরিয়াত শাখার সাধারণ সম্পাদক বাদশা মুন্সীর সহযোগিতায় বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কমপ্লেক্স সুন্দরদীতে কেন্দ্রীয় মিশন সম্মেলন সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি ইউনুস মিয়া। প্রধান অতিথি ছিলেন মিশন প্রধান ও জাকের পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহাবুবুর রহমান হায়দার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মিশন প্রধান ও বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ ফারুক আহম্মেদ, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্লন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মিশন সদস্য মোঃ রুহুল আমিন, মোঃ ইদ্রিস আলী পাঠান প্রমুখ। সম্মেলনে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।