কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন চরবাড়িয়া এলাকায় বিদ্যুতের নির্মাণাধীন টাওয়ার থেকে পড়ে রনি (৩৫) নামের এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক রনি নাটরের লালপুর এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন চরবাড়িয়া এলাকার জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার সঞ্চালনের জন্য নির্মাণাধীন একটি টাওয়ারে কাজ করছিলেন শ্রমিক রনি। এ সময় পা পিছলে টাওয়ারের উপর থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।