জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালন উপলক্ষ্যে পাটকেলঘাটা শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে গতকাল সন্ধায় কেক কাঁটা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে। পাটকেলঘাটা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা পাঠাগারের সভাপতি সাবেক ছাত্রনেতা মাহবুব হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সরুলিয়া ইউপির চেয়ার ম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান,সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,সেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার হোসেন,ইউপি সদস্য হাফিজুর রহমান, আশিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলগ নেতা মফিদুল ইসলাম,মাহফুজুর রহমান মধু,তরিকুল ইসলাম,টিপু,মিন্টু, জলিল শেখ তুহিন,মকবুল হোসেন,তকিমউদ্দীন প্রমুখ।
পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টম্বর) সকাল ৯.৩০ মিনিটে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক সুব্রত কুমার দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুল গফ্ফার, অধ্যাপক স. ম. আতিয়ার রহমান, অধ্যাপক আবদুস সোবহান, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপক আনন্দ মোহন মন্ডল, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ১৫ ই আগস্ট শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক আবদুল মালেক শেখ। অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়। এদিকে বৃহস্পতিবার কলেজে ২০৬ নং কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক ফকির আহমদ শাহ, অধ্যাপক বিপ্লব কুমার ভদ্র ও অধ্যাপক নাজমুল হকের পরিচালনায় ওই কুইজ প্রতিযোগীতায় ৫ জন শিক্ষার্থীকে বাছাই করে তালা উপজেলা প্রশাসনের উদ্যেগে অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশ গ্রহণের জন্য পাঠানো হয়।