নিষেধাজ্ঞা অমান্য করে কীর্তনখোলা নদীতে ইলিশ স্বীকার করায় ১০ জন ভূয়া জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ২০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, শুক্রবার বিকেলে সন্ধ্যা নদীতে ইলিশ স্বীকারের খবর পেয়ে কোস্টগার্ড বগুড়া জাহাজের ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে ইলিশ স্বীকার করায় ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০ কেজি ডিমওয়ালা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা কেউই পেশাগত জেলে নয়। তারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে নদীতে মাছ স্বীকার করছিলো। রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।