ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে শুকচান (৪৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।অভিযোগ উঠেছে শুকচানকে তার ছেলের স্ত্রী বিউটি খাতুন মারধর করেছে।
গ্রামবাসি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শুকচান বিবির সাথে তার ছেলের বউ বিউটির ঝগড়া হয় এ সময় শুকচান বিবির শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু বরণ করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ঝগড়া জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে তার মৃত্যু ঘটতে পারে বলে অনেকেই মনে করছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, ঝগড়ার একপর্যায়ে শুকচান বিবি শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তিনি বলেন মৃত্যুর কারণ নির্নয়ে লাশ ময়না তদন্ত করা হবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।