দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এক দিন ব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার উত্তর দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ মোঃ শাহিন আলম, ডাঃ মোঃ মামুন খন্দকার ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আরাফাত হোসেন। ঘোড়াঘাট উপজেলা ছাত্র কল্যাণ সমিতির স¦প্ন দ্রষ্টা টুকু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিকুর রহমান টুকু বলেন, সমাজের ঝরে পড়া ও পিছিয়ে পড়া স্কুল ছাত্র-ছাত্রীদের পুনরায় স্কুলমুখী করার কার্যক্রম সহ ঘোড়াঘাট উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের কল্যাণের স¦ার্থে আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ ও অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য,উদ্দেশ্য ও মূল শ্লোগান হচ্ছে অধিকার নিশ্চিতের পথে আমরাই বাংলাদেশ। মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সংগঠনের নাজমুল হোসাইন নাসিম, কাব্য ব্যাণার্জি ও আল আমিন। মেডিকেল ক্যাম্পে ১১০ জন চক্ষু রোগীদের বিনমূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।