আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দিরের জমি চিহ্নিত করে পুরোহিতদের বসবাসের জন্য নির্মীত ঘরে সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে সাইন বোর্ড স্থাপন করা হয়।
মন্দিরের নামীয় জমি সীমানা প্রাচীরের বাইরে রয়েছে। এসব জমি চিহ্নিত করা হয়েছে। মন্দির কমিটি মন্দিরের পুরোহিতদের বসবাসের জন্য মন্দিরের নিজস্ব জমিতে দু’টি পাকাঘর নির্মান করেন। ঘর দু’টিতে “দেবোত্তর সম্পত্তির উপর মন্দিরের অর্থে নির্মীত বাড়ি বিধায় বিক্রয় কিংবা ভাড়ার যোগ্য নহে” লেখা সম্বলিত সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, উপদেষ্টা নিমাই পাল, সহ-সভাপতি অভিজিৎ দেবনাথ, সাধারণ সম্পাদক বিভাস দেবনাথ, যুগ্ম সম্পাদক চন্দন দেবনাথ, শিমুল দেবনাথ, কল্যাণ দেবনাথ, অজয় পাইন, খোকন বেকারী, স্বাগতম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।