সাতক্ষীরার কলারোয়ায় ৫৩ বোতল ফেনসিডিলসহ রিপন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রামভদ্রপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-তার নেতৃত্বে থানার সেকেন্ড কর্মকর্তা এসআই রাজ কিশোর পাল, এসআই রঞ্জন কুমার, এএসআই তরুন কুমার অধিকারী বেলা অনুমান ১৫.৩০ ঘটিকার সময় উপজেলার কাউরিয়া গ্রামস্থ সিরাজুল ইসলামের বাড়ীর সামনে থেকে তাকে আটক করে। ওই সময় তার কাছে থাকা ব্যাগে তল্লাসী চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।