আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
১০ অক্টোবর হতে ৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ইঁদুর নিধন অভিযান চলবে। অভিযান সফল করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৮ সালে কৃষক পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক (৭৬৯ টি) ইঁদুরের লেজ জমাদানকারী মহেশ্বরকাটি গ্রামের কৃষক প্রশান্ত কুমার মন্ডলকে ১ম পুরস্কার প্রদান করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক (১৫৭৩ টি) ইঁদুরের লেজ জমাদানকারী রফিকুল ইসলামকেও ১ম পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালে আশাশুনি উপজেলার সর্বমোট ৮ হাজার ৭ শত ৫৬ টি ইঁদুরের লেজ জমা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, আরডিও বিশ্বজিৎ কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দিন প্রমুখ।