আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এর ফেস বুক আইডি হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। ফলে ফেসবুক আইডিটি ব্যবহার করা যাচ্ছেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, তার “টঘঙ অঝঝঅঝটঘও” ফেস বুক আইডিটি সম্প্রতি হ্যাক করা হয়েছে। এজন্য তিনি “টঘঙ অঝঝঅঝটঘও ঝঅঞকঐওজঅ” নামে নতুন ফেসবুক আইডি খুলেছেন। পূর্বের আইডিটি এখন থেকে তিনি ব্যবহার করছেন না, সুতরাং কেউ সেখানে কোন পোষ্ট করবেন না। করলে তিনি নিজ দায়িত্বে করবেন। এখন থেকে ওই ফেসবুক আইডির ব্যাপারে উপজেলা প্রশাসন কোন প্রকার দায় দায়িত্ব বহন করবেন না।