আশাশুনিতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস- ২০১৯ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কচুয়া বিএইচবিপি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সকাল ১০.৩০ টায় স্কুল চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। পরে স্কুল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সর কর্মকর্তা উজ্জল, সহকারী প্রধান শিক্ষক করুণাময় সানা, ভিডিসি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষার্থী ও চাইল্ড ফোরাম সদস্য সুরাইয়া সুলতানা সোহাগী ও শিক্ষার্থী সোমাইয়া সুলতানা। সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা রাখা হয়।