বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে এক প্রভাবশালী ইটভাটার মালিক। এতে চরম হুমকির মুখে পরেছে আশপাশের স্থাপনা।
স্থানীয়রা জানান, গত দুইদিন থেকে পালরদী নদীর উপজেলার বাউরগাতি এলাকা থেকে এমএসএস টেডার্স নামের ইট ভাটার মালিক মামুন খান তার ভাঁটা সংলগ্ন নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে দেদারছে বালু উত্তোলন করছে। অবৈধ ড্রেজার দিয়ে অব্যাহতভাবে বালু উত্তোলণের ফলে চরম হুমকির মুখে পরেছে ওই এলাকার বিভিন্ন স্থাপনা। নদীতে থেকে বালু উত্তোলনের সত্যতা স্বীকার করেছেন ইট ভাটার মালিক মামুন খান। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।