মঙ্গলবার দুপুরে বিরলে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিার এ বি এম রওশন কবীর। বিশেষ অতিথি’র ব্ক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে এনজিও ফোরাম সভাপতি তাহেরুল ইসলাম, উদ্যোগ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুরর রাজ্জাক, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা শিশির রোজারিও, সিডিএ’র কর্মসূচি কর্মকর্তা (গ্রন্থনা ও প্রকাশনা) হাবিবুর রহমান, ব্যবস্থাপক (বাস্তবায়ন) এ এস এম সুলতান, ব্যবস্থাপক (নারী ক্ষমতায়ন ও জেন্ডার উন্নয়ন) সাদিয়া জেরিন, সমন্বয়কারী (এমআইএম) প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ভিএফ সন্তোষ কুমার, আনোয়ারুল ইসলাম, জেলা সমন্বয় কমিটির সভাপ্রধান লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।