জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ব্র্যাক এর সহযোগিতায় বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে আলোচনা সভা ও উন্মুক্ত হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিার এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ¦ মোঃ ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম কর্মকর্তা শিশির রোজারিও প্রমূখ।