কালিগঞ্জে চোরাই মালসহ দুই যুবককে আটক করে পুলিশি সোপদ্দ করেছে জনতা। আটককৃতরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আবদুর রহমানের ছেলে শেখ ফিরোজ হোসেন (৩০) ও শেখ নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০ টার দিকে আটককৃত ওই দুই যুবক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মোসলেমের হাটখোলা সংলগ্ন মৃত শেখ এন্তাজ আলীর ছেলে সাইকেল মিস্ত্রী রিয়াজুল ইসলামের দোকানে চোরাই মালামাল বিক্রি করতে যায়। এ সময় মিস্ত্রী রিয়াজুল ইসলামের সহযোগিতায় স্থানীয় জনতা ফিরোজ হোসেন ও শফিকুল ইসলামকে আটক করে। পরবর্তীতে থানায় খবর দিলে সহকারী উপপরিদর্শক আরিফুল ইসলাম তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। সোমবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।