কালিগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ আছের আলী তরফদার ওরফে বাবু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের আকবর আলী তরফদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে থানার উপপরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও লিটন হোসেনের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আছের আলী ওরফে বাবুকে আটক করা হয়। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।